২১ শে জুলাই , ২০২৪
সকল সনাতনীদের গুরুপূর্ণিমার শুভেচ্ছা জানাই 🚩🙏
🪔 পাপমর্দন গুরু স্তোত্রম : -
( বিভিন্ন শাস্ত্র থেকে ও গুরুগীতা থেকে কিছু শ্লোক সংগ্রহ করে ও নিজের কয়েকটি সংস্কৃত শব্দ ও শ্লোক যুক্ত করে সংক্ষিপ্তকরণ রূপে "পাপমর্দন গুরু স্তোত্রম" নামকরণের দ্বারা এটিকে সকলের পাঠের সুবিধার্থে রচনা করে বাংলায় প্রকাশিত করা হোলো । )
![]() |
| শ্রীশ্রী "উম্মুক্তেশ্বর মহাদেব" শিববিগ্রহ |
অথঃ স্তোত্রম
( সম্পূর্ন বঙ্গানুবাদ সহিত )
গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণুঃ গুরুর্দেবো মহেশ্বরঃ ।
গুরুর্সাক্ষাৎ পরমশিব তস্মৈ শ্রীগুরবে নমঃ ।।১।।
👉 গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর , যিনি পরমগুরু স্বয়ং শিবস্বরূপ , সেই গুরুকে নমস্কার।১
অখন্ডমন্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম্ ।
তত্পদং দর্শিতং যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ ।।২।।
👉 সম্পূর্ন ব্রহ্মাণ্ড যাহার ( ব্রহ্ম ) অখণ্ডিত বিরাট স্বরূপ , যিনি সমগ্র বিশ্ব-চরাচরেই ব্যাপ্ত ও বিরাজিত , যিনি সেই চিন্ময় সত্য সনাতন ব্রহ্মের দর্শন বা সান্নিধ্য ( উপলব্ধি ) করান , সেই গুরুকে নমস্কার ।২
অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাংজনশলাকয়া ।
চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ ।।৩।।
👉যিনি অজ্ঞানরূপী অন্ধকারের প্রভাবে অন্ধ হওয়া ( নিমজ্জিত ) জীবকে জ্ঞানের প্রকাশের মাধ্যমে সত্যের প্রতি চক্ষু উন্মীলিত করান বা করতে সহায়তা করেন , সেই গুরুকে নমস্কার।৩
ধ্যানমূলম গুরুর্মূর্তি পূজামূলম গুরুর্পদম ।
মন্ত্রমূলম গুরুর্বাক্যং মোক্ষমূলম গুরুর্কৃপা ।।৪।।
👉 যেই শ্রীগুরুদেবের মূর্তি ( স্বরূপই ) ধ্যানের যোগ্য ( মূল ) , তাহার পদযুগলদ্বয় পূজার যোগ্য ও তাহার ( শ্রীগুরু ) বাক্য / বানী সাক্ষাৎ বেদবাক্য/ মন্ত্রসমান , সেই সদগুরু শ্রীগুরুদেবের কৃপায় ( আশীর্বাদ ) সাক্ষাৎ মোক্ষলাভের সমান ।৪
শিবোদেবঃ শিবোবন্ধুঃ শিবোসাক্ষাৎ পরমগুরুঃ ।
শিবাত্মন পরমাত্মন শিবোজীবস্য কল্পতরুঃ ।।৫।।
👉 শিবই ( জীবের ) একমাত্র দেবতা, শিবই ( জীবের ) একমাত্র বন্ধু, শিবই সাক্ষাৎ পরমগুরু , শিবই সকল জীবের অন্তরস্থ আত্মা ও পরমাত্মা, শিবই জীবের সকল ইচ্ছে কামনা-বাসনা পূর্ণকারী কল্পবৃক্ষ ।৫
বিনা সদাশিবং যো হি সংসারঃ তর্তুমিচ্ছতি ।
স মূঢ়াজ্ঞান হি মহাপাপী শিবদ্বেষী ন সংশয়ঃ ।।৬।।
👉 যে ( জীব ) সদাশিবের পূজা-অর্চনা-ভজনা ছাড়া সংসার থেকে মুক্ত হতে চায় , সেই জীব নিশ্চয়ই মূঢ়-অজ্ঞানী, মহাপাপী ও শিবদ্বেষী এতে কোনো সন্দেহ নেই ।৬
শিবেবমাতশ্চ পিতাশিবেব শিবেববন্ধুশ্চ সখাশিবেব ।
শিবেববিদ্যা দ্রবিডংশিবেব শিবেবকেবল মমমিষ্টদেব ।।৭।।
👉 শিবই মাতা , শিবই পিতা , শিবই বন্ধু , শিবই সখা , শিবই বিদ্যা , ধনসম্পত্তি - এমন চিত্তযুক্ত আমার কাছে সেই শিবই আমার একমাত্র আরাধ্য / ইষ্টদেব ।৭
দেব স্থানে কৃতংপাপং ব্রহ্মা স্থানে বিনাশ্যতে ।
ব্রহ্মা স্থানে কৃতংপাপং বিষ্ণু স্থানে বিনাশ্যতে ।।৮।।
👉 ইন্দ্রাদি দেবতাদের স্থানে( মন্দিরালয়ে ) কৃত পাপ ( ভুল ত্রুটি ) ব্রহ্মার স্থানে( মন্দিরালয়ে ) বিনষ্ট হয় , ব্রহ্মার স্থানে( মন্দিরালয়ে ) কৃত পাপ ( ভুল ত্রুটি ) বিষ্ণুর স্থানে( মন্দিরালয়ে ) বিনষ্ট হয় ।৮
বিষ্ণু স্থানে কৃতংপাপং শিব স্থানে বিনাশ্যতে ।
শিব স্থানে কৃতংপাপং গুরু স্থানে বিনাশ্যতে ।।৯।।
👉 বিষ্ণুর স্থানে( মন্দিরালয়ে ) কৃত পাপ ( ভুল ত্রুটি ) শিবের স্থানে( মন্দিরালয়ে ) বিনষ্ট হয় , শিবের স্থানে( মন্দিরালয়ে ) কৃত পাপ ( ভুল ত্রুটি ) গুরুর স্থানে( আশ্রম / সান্নিধ্যে ) বিনষ্ট হয় ।৯
গুরু স্থানে কৃতংপাপং নাস্তি স্থানে বিনাশ্যতে ।
য গুরুঃ স শিবস্তি তত্ত্বংনাস্তি এতেভ্য পরোঃ ।।১০।।
👉 গুরুর স্থানে( সান্নিধ্যে ) কৃত পাপ ( ভুল ত্রুটি ) গুরু বিনা আর কারোর দ্বারা বিনষ্ট / নাশ / হরণ করা সম্ভব নয় কারণ , যিনি গুরু তিনিই তো শিব, একই তত্ত্বের স্বরূপ হলেন শিব ও গুরু আর এই সত্যের চেয়ে বড় কিছু নেই ।১০
দক্ষিণদিশস্থিতঃ ভগবান্ শিবঃ যা মূর্তিরূপেণ সপ্তর্ষীণাম্ ।
অজ্ঞানং বিনাশ্য তেষাং সর্বপ্রথমং অনন্তজ্ঞানং প্রদত্তবান্ সেবঃ।।১১।।
👉 তাই দক্ষিণদিকে বসে ভগবান শিব যেই মূর্তিতে সপ্তর্ষিদের অজ্ঞানতা দূর করে তাদের সর্বপ্রথম অনন্তজ্ঞান প্রদান করেছিলেন ,১১
দক্ষিণামূর্তি শিবস্বরূপঃ মম গুরুদেৱোপি মমপাপেন্ অজ্ঞাননশ্চ ।
-নাশয়িত্বা মম শিবজ্ঞানরূপেণ অমৃতং প্রদায় কৃতার্থং করোতু মে।।১২।।
👉 সেই দক্ষিণামূর্তি শিবস্বরূপ আমার গুরুদেব আপনিও আমার ভুল ত্রুটি আদি অজ্ঞানতাকে নাশ ( মার্জনা ) করে আমাকে শিবজ্ঞানরূপী অমৃত প্রদান করে কৃতার্থ করুন ।১২
ফলশ্রুতি -
য গুরুস্তোত্রং নিত্যং নিজগুরুং মনস স্মরণ্তং ।
শিবসমক্ষে পঠেৎ সঃ ইহসংসারস্য দুঃখস্য চ ।।১৩।।
ভববন্ধনস্য চ মোক্ষং প্রাপ্নোতি অনন্তকালম ।
পরমগুরু শিবস্য সন্নিধিং সদাপ্রিয়ঃ ভবেন্নঃ ।।১৪।।
👉 এই গুরু স্তোত্রম যে নিত্য নিজগুরুকে মনে স্মরণ করে শিবসম্মুখে পাঠ করেন , তিনি ইহসংসারের দুঃখ ও ভববন্ধন থেকে মুক্ত হয়ে অনন্তকাল যাবৎ পরমগুরু শিবের সান্নিধ্যে সদা তাহারপ্রিয় হয়ে স্থিত থাকেন । ১৩-১৪
ইতি পাপমর্দন গুরু স্তোত্রম সম্পূর্ণম ।
স্তোত্র রচয়িতা :- শ্রীরুদ্রনাথ শৈব জী
©RudraNath_Shaiva
পোস্টটির কপিরাইট ও প্রচারে - শৈবসাহিত্য Blog
।। নমঃ শ্রীগুরু দক্ষিণামূর্তয়ে নমঃ ।।
।। সদাশিবম ভজাম্যাহম ।।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন