২৬ সে নভেম্বর , ২০২৪
জয় শ্রী বাবা কালভৈরব 🙏🚩
🪔 শ্রীভৈরব অষ্টক ( সম্পূর্ন বাংলা ভাষায় পদ্যাকারে রচিত ):-
( মূলসংস্কৃতে রচিত শিবরহস্যপুরাণ মহাইতিহাস শাস্ত্রের অন্তর্গত কালভৈরবাষ্টকম স্তোত্রের অনুপ্রেরণায় বাংলার শিবভক্তদের কথা মাথায় রেখে ও তাদের পড়বার বোঝবার সুবিধার্থে এই শ্রীভৈরব অষ্টক স্তোত্রটি প্রথম বাংলা ভাষায় পদ্যাকারে নিজের মতন করে নিজের ভাব ও কবিশৈলীর দক্ষতা অনুযায়ী অনুবাদ ও রচনা করলাম , যেহেতু বাংলার অনেক শিব ভক্তরা রয়েছেন যারা সংস্কৃত বা হিন্দি আদি ভাষায় রচিত বা লিখিত স্তব স্তোত্র বুঝতে বা পড়তে , উচ্চারণ করতে পারেন না , তাই মাতৃভাষা বাংলাতে তাদের ও সকল বঙ্গ সনাতনীদের পড়বার বোঝবার জন্যে সহজ সরল শব্দযোগে এটির রচনা । )
![]() |
| শ্রীশ্রী শিবাবতার প্রভু কালভৈরব |
🚩শ্রীভৈরব অষ্টক স্তোত্রম ( বাংলা ভাষায় ):-
( সম্পূর্ণ বাংলা ভাষায় পদ্যকার ও বঙ্গানুবাদ সহিত )
ব্রহ্মা-ইন্দ্র সদা যাহার পরে থাকেন চরণতলে
জটাতে চন্দ্রমা যাহার সর্পমাল ঝোলে গলে ।
নারদাদী ঋষি যাহার গুণ-গান করেন সদায়
সেই কাশীপুরনায়ক ভৈরব কৃপা করুক আমায় ।।১।।
👉 ব্রহ্মা , ইন্দ্রাদি দেবতা সদা যার চরণাশ্রয়ে থাকেন ও চরণসেবা করেন , জটায় চন্দ্র ও গলায় নাগরাজ বাসুকির মালা যার আভূষণ , নারদ-শারদ আদি দেবর্ষিগণ অনবরত যার গুণ কীর্তি যশ গায়ন করে থাকেন , সেই কাশীপুরীর অধিপতি ভগবান কালভৈরব আমার প্রতি সদয় হয়ে কৃপা করুক ।
ভোগ-মোক্ষ-মুক্তি দেন যিনি অসীম করুণাময়
ভক্তিতে বদ্ধহন তিনি ভক্তের নিরাপদ আশ্রয় ।
ধর্মধ্বনি ঘন্টিকা যাহার কোমরবন্ধে শোভা পায়
সেই কাশীপুরনায়ক ভৈরব কৃপা করুক আমায় ।।২।।
👉 যিনি ভক্তের ভক্তিতে আবদ্ধ হয়ে অসীম দয়াপরায়ন বশত ভোগ মুক্তি মোক্ষ প্রদান করে থাকেন , যিনি তার ভক্তদের নিকট একমাত্র নিরাপদ আশ্রয়স্থল , ধর্মের ধ্বনিরূপী ঘণ্টার মালা যার কোমরে কোমরবন্ধ রূপে শোভা পায় , সেই কাশীপুরীর অধিপতি ভগবান কালভৈরব আমার প্রতি সদয় হয়ে কৃপা করুক ।
কোটি সূর্য-গ্রাসী যিনি ভবের পাশ নাশ করেন
সকল বাঞ্ছাপূরক ত্রিলোচন কন্ঠে বিষ ধরেন ।
করাল যাহার সম্মুখে কাল স্বয়ং মাথা ঝোকায়
সেই কাশীপুরনায়ক ভৈরব কৃপা করুক আমায় ।।৩।।
👉 সহস্র সূর্যের তেজকে গ্রাস / ম্লান করে দেন এমন তেজোময় দেহযুক্ত যিনি সকলকে ভবসংসার পাশ থেকে মুক্ত করেন , যিনি সকলের সর্ব ইচ্ছা পূর্ণকারী , সর্বদা ত্রিনেত্র যার মুখমণ্ডলের শোভা বৃদ্ধি করে ও কন্ঠে ভীষণ হলাহল বিষকে ধারণ করেন , যিনি কালের কাল ও যার ভীষণ ভয়ংকর বিকরাল স্বরূপ দেখে স্বয়ং কাল / মৃত্যুও তার সম্মুখে মাথা নত করে , সেই কাশীপুরীর অধিপতি ভগবান কালভৈরব আমার প্রতি সদয় হয়ে কৃপা করুক ।
ত্রিশূল-পাশ-দণ্ড-পরশু ধরেও যিনি দেন অভয়
যিনি সৌম্যরূপী আদিদেব সর্বসাক্ষী নিরাময় ।
বিচিত্র-তাণ্ডবপ্রিয় বিকরাল তিনিই ভীমকায়
সেই কাশীপুরনায়ক ভৈরব কৃপা করুক আমায় ।।৪।।
👉 যিনি হাতে ত্রিশূল কালপাশ ধর্মদন্ড ও পরশু ধারণ করা সত্ত্বেও ভক্তদের অভয় প্রদান করেন , যিনি সর্বাত্মক , সকলের আদি দেবতা , সমস্ত কিছুর একমাত্র সাক্ষী ও শান্ত সৌম্য , যিনি সুন্দর ও ভিন্ন তাণ্ডবাদি নৃত্যপ্রিয় , আবার যিনি ভীষণ ভয়ংকর ও বৃহৎ হতেও বৃহৎ , সেই কাশীপুরীর অধিপতি ভগবান কালভৈরব আমার প্রতি সদয় হয়ে কৃপা করুক ।
ধর্মের প্রতি সদয় হয়ে অধর্ম-কর্ম নাশ করেন
কর্ম-চক্র-নাশী যিনি অকাল-মৃত্যুকেও হরেন ।
স্বর্ণ-বর্ণ শরীর যাহার মন্দাকিনী বাধা জটায়
সেই কাশীপুরনায়ক ভৈরব কৃপা করুক আমায় ।।৬।।
👉 যিনি অধর্ম কুকর্ম বিনাশ করে ধর্মকে প্রতিষ্ঠা করেন , আবার জীবকে তার কর্মচক্রের পাশ থেকে মুক্ত করেন ও ভক্তের অকাল মৃত্যুকে হরণ করেন , যার অঙ্গ স্বর্ণের মতন ভীষণ উজ্জ্বল বর্ণের ও জটায় দেবী গঙ্গাকে যিনি তার বিশাল জটার মধ্যে বেধে রেখেছেন , সেই কাশীপুরীর অধিপতি ভগবান কালভৈরব আমার প্রতি সদয় হয়ে কৃপা করুক ।
যাহার অট্টহাস শব্দকম্পে ব্রহ্মাসৃষ্টি কেঁপে যায়
উগ্র-কটাক্ষ দৃষ্টিপাতে সকল পাপ বিনাশ হয় ।
সেই কাশীপুরনায়ক ভৈরব কৃপা করুক আমায় ।।৮।।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন